এনআরসি বঞ্চিতদের পাশে দাঁড়াবেন অসম টাইগার বিধায়ক লস্কর

এনআরসি বঞ্চিতদের পাশে দাঁড়াবেন অসম টাইগার বিধায়ক লস্কর

এনআরসি বঞ্চিতদের পাশে দাঁড়াবেন অসম টাইগার বিধায়ক লস্কর

ইয়াহ ইয়া আহমদ বড়ভূইয়া (এ এ মামুন) আসাম (ভারত) থেকে : অসমে ফিরে প্রকৃত ভারতীয় এনআরসি ছুটদের পাশে দাঁড়াবেন রাজ্যের প্রতিবাদী কণ্ঠ তথা এআইইউডিএফ দলের ফাইটার বিধায়ক হিসাবে পরিচিত আলহাজ আনোয়ার হোসেন লস্কর। বর্তমানে তিনি দিল্লীতে অনেকটা সুস্থ অবস্থায় রয়েছেন বলে জানান বিধায়ক বিশ্বস্ত আজাদ লস্কর এবং দীর্ঘদিন পর সোমবার রাত্রিবেলায় ফ্যাসবুক লাইভে সাবলীলভাবে কথা বলেন তিনি, যা বিধায়কের লক্ষ লক্ষ সমর্থকদের জন্য খুশির খবর বটে।

উল্লেখ্য, এনআরসি প্রসঙ্গে বিজেপি দলের বিতর্কিত বিধায়ক শিলাদিত্য দেব কে আবার কাটগড়ায় তুলেন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। এবং শিলাদিত্য দেবকে বাংলাদেশী রক্ষক বলে কটাক্ষ করে উন্নতমানের চিকিৎসার পরামর্শ দেন বিধায়ক আনোয়ার। এক বিবৃতিতে বিধায়ক লস্কর বলেন, শিলাদিত্য দেবের রাজনৈতিক ব্যবসা এখন বন্ধ হয়েগেছে ,আসল চিত্র ফুটে উঠেছে, জনতা বুঝে নিয়েছে শিলাদিত্য দেব-রা মানুষকে বোকা বানিয়ে এতদিন রাজনৈতিক ব্যবসা করেছিল।

বর্তমানে বাঙালি হিন্দুদের বিপদে ফেলে আবার শিলাদিত্য -রা নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন তিনি যা অসমের জন্য অশনি সঙ্কেত বলে মনে করেন।

বিধায়ক আরও বলেন নিজের সরকারের ব্যর্থতাকে আড়াল করতে এক কোটি বাংলাদেশী মুসলিমদের নাম এনআরসি তালিকায় রয়েছে বলে যে আবুল তাবুল বকছেন শিলাদিত্য ,তা আইন অবমাননাকর বলে মনে করেন বরাকের ফাইটার বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। কারণ এনআরসি সুপ্রিম কোর্টের তত্বাবধানে হয়েছে।এবং বিধায়ক আনোয়ার জানতে চাইলেন একুশে কি ঈস্যু নিয়ে মাঠে নামবে হিমন্ত বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *