এফবিআইকে দুষলেন ট্রাম্প

এফবিআইকে দুষলেন ট্রাম্প

ওয়ার্ল্ড ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্কুল হত্যাকাণ্ড নিয়ে এফবিআইয়ের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় গোয়েন্দা সংস্থাটি বেশি সময় ব্যয় করে তার নির্বাচনী ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার যোগসূত্র খুঁজতে। এক টুইট বার্তায় তিনি এমন কথায় লিখেছেন।

টুইটে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, খুবই দুঃখজনক যে এফবিআই সব ধরনের সতর্কবার্তা মিস করেছে। এটা গ্রহণযোগ্য নয়।

এদিকে এফবিআই ইতিমধ্যেই স্বীকার করেছে, ফ্লোরিডার সন্দেহভাজন হামলাকারী নিকোলাস ক্রুজ সম্পর্কে তথ্য পেয়েও তারা যথাযথ পদক্ষেপ নিতে পারেনি তারা।

এ সপ্তাহের শুরুতেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার জন্য ১৩ রাশিয়ানের ওপর অভিযোগ এনেছে এফবিআই। তিনটি রাশিয়ান কোম্পানিও রয়েছে এ তালিকায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এ ধরনের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।

বুধবার পার্কল্যান্ডের ওই স্কুলে ১৭ জনের নিহত হওয়ার ঘটনাকে ২০১২ সালের পর স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিষয়টি। এবং নির্বাচনী প্রচারের সময় ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশনের কাছ থেকে আর্থিক সহায়তা নেয়ায় সমালোচনা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও।

বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা ওঠার পর উল্টো ডেমোক্রেটদের দোষারোপ করে ট্রাম্প বলেন, হাউজ ও সেনেট উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা যখন ছিলো তখন কোনো পদক্ষেপ না নিয়ে এখন কথা বলছে ডেমোক্র্যাটরা।

সূত্র: বিবিসি অনলাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *