কমল জমির রেজিস্ট্রেশন ফি

কমল জমির রেজিস্ট্রেশন ফি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে জমির রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি।

বৃহস্পতিবার (০২ জুলাই) আগের আদেশ সংশোধন করে নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

নতুন আদেশে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।

এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *