করোনায় দেশে আরও ১৯ প্রাণহানি

করোনায় দেশে আরও ১৯ প্রাণহানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৮৬ জন।

এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৮৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৭ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *