করোনা; কানাইঘাটে কর্মহীন মানুষের পাশে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির

করোনা; কানাইঘাটে কর্মহীন মানুষের পাশে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির

করোনা; কানাইঘাটে কর্মহীন মানুষের পাশে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের দুর্গত সময়ে সিলেটের কানাইঘাটের দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ শাকির।

সোমবার (৩০ মার্চ) বিকালে নিজ উদ্যোগে মাওলানা আব্দুল্লাহ শাকির উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায়দের ঘরে ঘরে চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশীদ প্রমুখ।

ত্রাণ বিতরণকালে ভাইস চেয়ারম্যান বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ আজ গৃহবন্দী। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংকটকালীন সময়ে মানবিক কারণেই আমি কর্মহীন বেকার ও অসহায়দের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত এলাকার বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ইনশাআল্লাহ উপজেলার সবক’টি ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতায় হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *