করোনা; দরিদ্র মানুষের পাশে বাংলাদেশ জমিয়তুল উলামা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের দুর্গত সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা।
সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজারে ঘরে ঘরে চাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিয়েছেন মৌলভীবাজার জেলা শাখার জমিয়ত কর্মীরা। এছাড়াও বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন তারা।
বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখার সদস্য মাওলানা নোমান আহমদ পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, করোনা পরিস্থিতির কারণে মৌলভীবাজার অনেক খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো গৃহবন্দি থাকতে বাধ্য হচ্ছে। ফলে তারা এই মুহূর্তে চরম খাদ্য সংকটে ভুগছে। তাই বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে ঘরবন্দি কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছি আমরা।
তিনি বলেন, আমাদের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে কঠোর পরিশ্রম করছেন হাফিজ মাওলানা সুফিয়ান আহমদ (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জমিয়তুল উলামা, মৌলভীবাজার জেলা শাখা), শাহ্ জুলফিকার মূয়ীদুল ইসলাম (প্রচার সম্পাদক, বাংলাদেশ জমিয়তুল উলামা, মৌলভীবাজার জেলা শাখা), মাওলানা হুমায়ুন আহমদ (সহ-প্রচার সম্পাদক, বাংলাদেশ জমিয়তুল উলামা, মৌলভীবাজার জেলা শাখা) প্রমুখ।


