করোনা বেড়েই চলেছে সিলেট বিভাগে

করোনা বেড়েই চলেছে সিলেট বিভাগে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট বিভাগের চার জেলায় আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭১ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৫ জন রয়েছেন।

রোববার (২৮ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে আজ ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩৯ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ জন রয়েছেন। বাকি চারজন সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখা ২ হাজার ৩১৭ জন দাঁড়াল।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটি· ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মাত্র ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ২৮ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭৬ জন।

এদিকে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, ‘আজ রবিবার জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন ঢাকা থেকে পাঠানো হয়েছে।’ আক্রান্তদের মধ্যে আছেন হবিগঞ্জ সদরের ৫ জন, মাধবপুরে ৭ জন, নবীগঞ্জ ৩ জন, চুনার“ঘাটের একজন এবং আজমিরীগঞ্জের একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫৪ জনে।

এছাড়া ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২৮ জুন) তাদের ফলাফল পজিটিভ আসে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৌলভীবাজারে আজ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’ আক্রান্তদের মধ্যে রাজনগরের ২ জন, শ্রীমঙ্গলের দুইজন ও একজন জুড়ী উপজেলার।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ১৫৩ জন। রাতে শনাক্ত হওয়া ১২১ জন মিলে এ সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৭৪ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩১৭ জন, সুনামগঞ্জে ৯৭৬ জন, হবিগঞ্জে ৫৫৪ জন ও মৌলভীবাজারে ৪১৯ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *