করোনাকালে আমিরাতে হাজারও মানুষের ইসলাম গ্রহণ

করোনাকালে আমিরাতে হাজারও মানুষের ইসলাম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে ইসলাম গ্রহণ করলেন তিন হাজারেরও বেশি অমুসলিম। মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বে ধর্মচর্চা নিয়ে আগ্রহ বেড়েছে ঘরবন্দী মানুষের। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে তিন হাজারেরও বেশি অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের খবর পাওয়া গেলো।

এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল। তিনি এক ঘোষণায় জানায়, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছে।

ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *