করোনাক্রান্ত রাষ্ট্রপতির ছোট ভাই

করোনাক্রান্ত রাষ্ট্রপতির ছোট ভাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই। তিনি বর্তমানে সিএমএইচ’এর আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১০ জুলাই) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *