করোনায় মৃতদের পোড়ানো হচ্ছে ভারতে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরো বিশ্ব জুড়েই প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা৷ ভারতেও প্রতিদিন বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা৷ বাড়ছে মৃত্যুও৷ দেশটির অন্যান্য অংশের মতো এখন তেলেঙ্গানা রাজ্যের করোনা চিত্রটাও অত্যন্ত খারাপ৷ সেখানেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনায় মৃতদের সৎকার করাটাও এখন তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেখানকার পুলিশ-প্রশাসনের৷
একসঙ্গে এত করোনা রোগীর মৃতদেহ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে৷ এরই মধ্যে একটি অত্যন্ত সাংঘাতিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে দেখা যাচ্ছে ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে একসঙ্গে।
জানা গেছে, হায়দ্রাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল৷ তেলেঙ্গনার ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন ডা. কে রমেশ রেড্ডি জানান, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলোকে৷ যদিও প্রত্যেকের মৃত্যু একই দিনে হয়নি বলেই জানিয়েছেন তিনি৷
তবে এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন৷ ভারতের কংগ্রেস বিধায়ক সিথাক্কা ট্যুইট করে বলেন, ‘ সরকারের দেওয়ার রিপোর্ট অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের৷ কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ইএসআই হাসপাতালের ওই জায়গায় ৩০-এর বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে৷ এর থেকেই বোঝা যায়, সরকার করোনা নিয়ে প্রথম থেকেই ভুল তথ্য জানাচ্ছে৷


