করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু

করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একটি সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

ময়মনসিংহ হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৭২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *