কালামুন শহরে আত্মসমর্পণ করেছে উগ্র জয়শুল ইসলাম

কালামুন শহরে আত্মসমর্পণ করেছে উগ্র জয়শুল ইসলাম

ওয়ার্ল্ড ডেস্ক : সিরিয়ার কালামুন শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম আত্মসমর্পণ করেছে এবং শহরটির ওপর সিরিয়ার সরকারি সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার জয়শুল ইসলামের সন্ত্রাসীরা ও তাদের পরিবারের লোকজন কালামুন শহরের দুমাইর এলাকা ছেড়ে চলে যায়। এর আগে তারা সিরিয়ার সরকারি বাহিনীর কছে অস্ত্র সমর্পণ করে। সিরিয়া সরকারের সঙ্গে এক চুক্তির আওতায় তারা অস্ত্র সমর্পণ করল। গতকাল পাঁচ হাজার সন্ত্রাসী ও তাদের পরিবারের লোকজন বাসে করে দুমাইর থেকে সন্ত্রাসী অধ্যুষিত জারাবলুস শহরে চলে গেছে।

দুমাইর এলাকার বিপুল সংখ্যক লোকজন জাতীয় পাতাকা নেড়ে সরকারি সেনাদের স্বাগত জানায়। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী শহরে প্রবেশ করার পর পৌর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে। সন্ত্রাসীদের পেতে রাখা মাইন ও বিস্ফোরক উদ্ধারের জন্য সেনারা এখন অভিযান শুরু করেছে। এর কিছুদিন আগে সিরিয় সেনারা দুমা শহর সন্ত্রাসীমুক্ত করতে সক্ষম হয়।

যেসব সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করে কালামুন শহরে থাকতে চায় তাদেরকে বিশেষ সুবিধা ও মর্যাদা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *