কিছু জাহেল বলে জোরে জিকির বলতে কিছু নেই : ময়মনসিংহে আল্লামা মাসঊদ

কিছু জাহেল বলে জোরে জিকির বলতে কিছু নেই : ময়মনসিংহে আল্লামা মাসঊদ

কিছু জাহেল বলে জোরে জিকির বলতে কিছু নেই : ময়মনসিংহে আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জোরে জিকিরের বিরুদ্ধে জাহেলরাই কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দারুল উলূম দেওবন্দ থেকে সামান্য দূরে ছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ.-এর ঘর। সেখান থেকে তাঁর জিকিরের আওয়াজ দেওবন্দ পর্যন্ত পৌঁছে যেতো।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে।

এদিকে সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে রোববার (১৫ সেপ্টেম্বর) বাদ আসর থেকে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে মোমেনশাহী জামিয়া আশরাফিয়া খাগডহর মাদরাসা মিলনায়তনে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু হয়েছে।

বাদ এশা ইজতেমার ইসলাহী বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, গুণাহের আধিক্যে আমাদের অন্তর কালচে হয়ে গেছে। আমাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গেছে। তাই অন্তরে পবিত্র করা এবং অন্তর চক্ষু খুলার জন্য বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আমাদের এই ইসলাহী ইজতেমার আয়োজন।

পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ ও তার রাসূলকে দেখতে হলে অন্তর চুক্ষু খুলতে হবে উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আমাদের পেয়ারে নবীজীকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। কিন্তু এখন আল্লাহ ও তার রাসূলকে শুধু জান্নাতে দেখা যাবে, বিষয়টা এমন নয়। পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ ও তার রাসূলকে দেখা যায়। তবে সবাই দেখতে পায় না, যাদের অন্তর চুক্ষু খুলে গেছে, তাঁরাই কেবল দেখতে পায়।

ঈমানের রৌশনিতে অন্তর চুক্ষু খুলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, আমাদের অন্তর চুক্ষু বন্ধ। তাই আমরা আল্লাহকে দেখতে পাই না। ঈমানের নূর অন্তরে বৃদ্ধি করতে হবে। দেখবে, ঈমানের নূরে রৌশনিতে অন্তর চুক্ষু খুলে যাবে। তুমি আল্লাহকে দেখতে পাবে।

আল্লাহর নামের জিকির করার অন্তর পবিত্র হয়, অন্তরে প্রশান্তি আসে জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে।
প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট একটা সময় জিকিরের জন্য ঠিক করে রাখার কথা বলেন তিনি।

বেশি বেশি দূরুদ শরীফ পড়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। এটি মুমিনের আত্মার খোরাক এবং প্রিয় তাসবিহ। আমাদের পেয়ারে নবীজী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন তাঁর উপর দুরূদ প্রেরণ করা।

ইসলাহী বয়ানের পর ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *