কুয়েত থেকে ১২ হাজার প্রবাসী বিতাড়িত

কুয়েত থেকে ১২ হাজার প্রবাসী বিতাড়িত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত গত তিন মাসে ১২ হাজার প্রবাসীকে বহিষ্কার করেছে। দেশটির আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে প্রবাসীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কুয়েত শুধু অক্টোবরেই প্রায় চার হাজার ৩০০ জন প্রবাসীকে বহিষ্কার করেছে।

এছাড়াও আইন লঙ্ঘনকারীদের ধরতে নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে দেশটি। এই অভিযানের অন্যতম লক্ষ্য পলাতক এবং ওয়ান্টেড ব্যক্তিদের শনাক্ত করা।

সূত্র জানিয়েছে, যেসব প্রবাসী কুয়েতের নিয়ম ও আইন লঙ্ঘনের কারণে বহিষ্কৃত হয়েছে তাদের পুনরায় দেশটিতে প্রবেশ নিষিদ্ধ।

এর আগে সেপ্টেম্বর ও আগস্টের আগের মাসগুলোতে দেশটি প্রায় সাত হাজার ৬৮৫ জন আইন লঙ্ঘনকারীকে বহিষ্কার করে। তবে বহিষ্কৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা বিস্তারিত জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *