কোচিং সেন্টারও বন্ধ থাকবে

কোচিং সেন্টারও বন্ধ থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিপ্রেক্ষিতে স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার, ২১ জানুয়ারি, থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা বলা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নেবে বলে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জারি করা এই সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টারও বন্ধ। শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে।

রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে শুক্রবার, ২১ জানুয়ারি, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনার সংক্রমণ হঠাৎ শিশুদের মধ্যে বেড়ে গেছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দীপু মনি প্রাথমিকের বিষয়ে বলেন, আমরা স্কুল বন্ধের যে নির্দেশনা পেয়েছি, সেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় ক্ষুদে শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। সংক্রমণের হার যখন কমে যাবে তখন আবারো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে। স্কুল-কলেজ বন্ধের এই সময়ে টিকাদান কর্মসূচি চলতে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *