খুলনা প্রতিনিধি : বাংলাদেশ জমিয়তুল উলামা খুলন বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় খুলনা জিরো পয়েন্টের বাইতুস সাআদাহ জামে মসজিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, জমিয়ত আকাবিরের আমানত। আমরা আকাবিরের এই মেহনতের চর্চাকে এ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসেছি।
খুলনায় আকাবিরে দেওবন্দের এ কাজকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে মাওলানা কাসেমী বলেন, জমিয়ত ছোট্ট সংগঠন কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধের আল্রামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের নেতৃত্বে এ দেশে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী ও ঢাকা মহানগরীর সেক্রটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্রাহ কাসেমী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মিসবাহ উদ্দীন।


