খুলনায় বুধবার শবগুজারি: ঢাকার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ আয়োজন

খুলনায় বুধবার শবগুজারি: ঢাকার প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ আয়োজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী (রহ.)-এর অন্যতম খলিফা, জমিয়তে উলামায়ে বাংলাদেশের চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)-এর আহবানে খুলনার মাদানীনগর মাদরাসায় আগামীকাল বুধবার (২৮ মে) বাদ আসর থেকে শুরু হচ্ছে বিশেষ শবগুজারি।

এই আধ্যাত্মিক মাহফিলে দেশ-বিদেশের সালিকীন, তালিবে ইলম ও সাধারণ মুসল্লিরা অংশ নেবেন। জিকির-আজকার, দুরুদ, ইসলাহী বয়ানসহ রাতব্যাপী আমলের মধ্য দিয়ে আত্মশুদ্ধির এক নিবিড় পরিবেশ সৃষ্টি হবে।

এন্তেজামিয়া কমিটির প্রধান মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, ঢাকার ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত পূর্ববর্তী শবগুজারির ধারাবাহিকতায় এবং তার প্রস্তুতির অংশ হিসেবেই খুলনায় এই আয়োজন। মূল উদ্দেশ্য হলো—মানুষের মাঝে ইসলামের প্রকৃত দাওয়াত পৌঁছে দেওয়া, হৃদয়জগতে আলোকবর্তিকা জ্বালানো।

উল্লেখ্য, যথাযথভাবে আগামী বৃহস্পতিবার ঢাকায়ও শবগুজারির আয়োজন করা হবে ইনশাআল্লাহ

Related Articles