গুজব ছড়ানো মহাপাপ

গুজব ছড়ানো মহাপাপ

গুজব ছড়ানো মহাপাপ

মাওলানা আমিনুল ইসলাম : যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে কখনো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। হাদীস শরীফে আছে, মান গাস্সা ফালাইছা মিন্না। যে মানুষের সাথে প্রতারণা,ধোঁকাবাজি করে, সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়।(মেশকাত)

সুতরাং মানুষের সাথে ধোঁকাবাজি করা, মিথ্যা গুজব ছড়ায়ে মানুষকে বিপদে ফেলানো কোন নবীর উম্মত তথা মুসলমানের কাজ নয়।
সম্প্রতি পদ্মা সেতু নিয়ে কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। পদ্মা সেতু নিয়ে মিথ্যা গুজব ছড়ায়ে মানুষের সাথে ধোঁকাবাজি করছে এক শ্রেণীর মানুষ। দেশের একটা সুস্থ পরিবেশকে বিনষ্ট করে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে যাচ্ছে তারা।

যে কথার কোন ভিত্তি নেই। যে সংবাদের কোন আগা- মাথা নেই। সে কথাকে ছড়ায়ে সহজ – সরল মানুষের মাঝে ভীতি ছড়ানো হচ্ছে। দেশের ভাব মুর্তি ক্ষুণ্ন করে যাচ্ছে ওসব লোক।

অমার্জনীয় অপরাধ এটা । দেশের সুস্থ পরিবেশ কে নষ্ট করা, দেশের ভাব মুর্তি ক্ষুণ্ন করা, দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া চরম অপরাধ।
পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। আমাদের গর্ব। এশিয়া মহাদেশের একটা উল্লেখযোগ্য সেতু তৈরী হচ্ছে। সেতুর কাজও চলছে দ্রুত গতিতে। আমাদের সরকার খুবই আন্তরিকতার সাথে পদ্মা সেতুর কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যায়, অতি তাড়াতাড়ি আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ।

কিন্তু দুঃখের বিষয়, এক শ্রেণীর কুচক্রী মহল, ওরা দেশের কল্যাণ চায় না। দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না। দেশকে অশান্তির দিকে ঠেলে দিতে চায়।

ওরা গুজব ছড়ায়, পদ্মা সেতুতে নাকি মানুষের মাথা লাগবে! ( নাউজুবিল্লাহ)

এখনো কি মানুষ মূর্খ? এখনো কি কিছু মানুষ জাহালাতের মধ্যে রয়ে গেছে? বর্তমান ডিজিটাল যুগ। সব কিছু মানুষের নখদর্পনে। কোথায় কি ঘটছে, সাথে সাথে প্রকাশ হয়ে যাচ্ছে সব জায়গায়।

বর্তমানে দেশের মিডিয়ার সংখ্যা অগণিত। পদ্মা সেতুতে মাথা লাগলে সেটা তো মিডিয়ায় প্রচার করবে আগে। পত্র পত্রিকায় প্রকাশ হবে সবার সামনে। পদ্মা সেতু যারা তৈরী করছে, তারাই তো এটা প্রচার করবে আমাদের অমুক জিনিসের প্রয়োজন।

যারা পদ্মা সেতু বানাচ্ছে, তারা কিছু বলছে না। সরকার কিছু বলছে না।মিডিয়ায় কোন সংবাদ নেই। এদিকে ফেসবুকের কিছু প্রতারক ছড়ায়ে দিল, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে! ( আছতাগফিরুল্লাহ)

মানুষকি এখনো অন্ধকার যুগে বসবাস করে? এসব কুসংস্কার, কু- প্রথায়, নারকীয় কথা কাজে কান দিবে।

আশাকরি কোন মানুষ দুস্কৃতিকারীদের এসব গুজবে কান দিবেন না।

আর যারা এসব গুজব ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন মনে করি।

ইসলামে গুজব ছড়ানো একটা মহাপাপ। হাদীস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকাবাজি করবে, গুজব ছড়াবে, মানুষের সাথে প্রতারণা করবে, সে নবীর উম্মত নয়। এক কথায় সে মুসলমান নয়।

আল্লাহ সকলকে হেদায়েত করুন। আমিন।

লেখক : শিক্ষক ও বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *