চট্টগ্রাম নৌঘাঁটিতে বোমা হামলা : জঙ্গি রনি আটক

চট্টগ্রাম নৌঘাঁটিতে বোমা হামলা : জঙ্গি রনি আটক

ঝিনাইদহ প্রতিনিধি : চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা ও জঙ্গি হামলা মামলার পলাতক আসামি মো. বাবলুর রহমান বাবু ওরফে রনিকে গ্রেফতার করেছে র‌্যাব।  সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের  টহল দল গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রামের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা ও জঙ্গি হামলা মামলার পলাতক চার্জশিটভুক্ত আসামি ও জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো. বাবলুর রহমান বাবু ওরফে রনি শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে অবস্থান করছে। এই খবরের ভিক্তিতে সকাল সাড়ে ৭টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে বাবলুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, বাবলুর রহমান বাবু ওরফে রনি এই মামলার অন্য আসামিদের সাথে পার্বত্য চট্টগ্রামের নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ভিতরে ক্যান্টিনে বয় হিসেবে কাজ করত। সেখান থেকে তারা রাঙামাটির কাপ্তাইয়ে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে নাশকতার পরিকল্পনা করছিল। পরবর্তীতে সে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে ২০১৫ সালে তারা চট্টগ্রাম নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলা ঘটায়।

সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। র‌্যাব জানায়, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দুটি মসজিদে বোমা হামলা হয়। পরে এ বিষয়ে  পাঁচ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। সোমবার বাবলুর রহমান গ্রেফতার হন। মামলার অপর আসামি সাখাওয়াত হোসেন পলাতক রয়েছে। তারা জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারুইখালি গ্রামের আবদুল গোফ্ফার সরদারের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *