চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছে চীন। মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, চীনারা কখনও কারও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। এটি খুব দুঃখজনক, এটি খুব দুঃখজনক। আমরা কি করবো না করবো এটি অন্যরা বড় করে বলতে পারে না। যে কোনও দেশ তাদের মতামত দিতে পারে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে শুনবো। তবে আমরা কি করবো না করবো, জনগণের কথা বিবেচনা করে সে বিষয়টি আমরা নির্ধারণ করবো এবং সিদ্ধান্ত নেবো।

মন্ত্রী বলেন, কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানের কথা রাষ্ট্রদূত বলেছেন, সে প্রতিষ্ঠানের লোকজন আমাদেরকে এখনও কিছুই বলেনি। সেজন্য আমার মনে হয়, যে তিনি (রাষ্ট্রদূত) একটু আগ বাড়িয়ে কথাটা বলে ফেলেছেন। এ নিয়ে আমাদের বিশেষ কোনও বক্তব্য নেই।

সবকিছু মিডিয়াকে জানিয়ে কূটনীতি হয় না

চীনকে কোনও বার্তা দেবেন কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সবকিছু মিডিয়াকে জানিয়ে কূটনীতি হয় না।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং গতকাল সোমবার বলেন, কোয়াডে বাংলাদেশের যুক্ত হওয়া ঠিক হবে না। সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়া মতবিনিময়ের সময় এ মন্তব্য করেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *