ছুটিতে কি করবেন

ছুটিতে কি করবেন

কওমি শিক্ষার্থী,

ছুটিতে কি করবেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ছুটি নিয়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের সারাবছর কত অভাব-অভিযোগ। একটুও সময় পাইনা, কোথাও যেতে পারিনা, মন ভরে কোনো কাজ করতে পারি না সময়ের অভাবে। এটা তো সত্যি, কওমি অঙ্গনে পড়া অবস্থায় এগুলোর ফুসরত কমে গেছে। আবার পরীক্ষার ছুটি এলেই মাঝেমাঝে ভাবি কি করে পরীক্ষার ছুটিটা কাজে লাগাবো, আবার বোরিং হয়ে যাবো না তো! এসব না ভেবে একটু সহজ হিসাব করলেই তো হয়। সারাবছর যে কাজগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও করা হয় না, সেগুলো তো এই ছুটিতে করে ফেলতেই পারেন। কিছু পরিকল্পনা রাখুন মাথায়-

পরিবারের সাথে সময় কাটান : ছুটির সময়টা পরিবারের মানুষদের সাথে কাটানোর জন্য সবচেয়ে উপযোগী। পরিকল্পনা করে পরিবারের সবার সাথে এক-দুই দিনের জন্য পিকনিকের আয়োজন করতে পারেন। যদি পিকনিকের আয়োজন ঝামেলাপূর্ণ হয়ে যায়, তবে বাসার কাছে কোন সুন্দর এলাকায় ডে-ট্যুরের পরিকল্পনা করা যেতে পারে। ঘরের বাইরে পরিবারের সবার সাথে সময় কাটানোর আমেজটা একেবারেই ভিন্ন।

আত্মীয়দের সাথে দেখা করুন : একই শহরে থাকা হলেও ব্যস্ততা ও রাস্তার জ্যাম ঠেলে নিকটাত্মীয়দের বাসায় যাওয়া হয়ে ওঠে না একেবারেই। ইচ্ছা থাকলেও সময়কে যেন হাতের নাগালে পাওয়াই যায় না একেবারে। অনেকদিন ধরে যাদের সাথে দেখা করার সুযোগ হয়ে উঠছিল না, এই সুযোগে দেখা করে ফেলতে পারেন তাদের সাথে।

পালিত পশু-পাখির যত্ন নিন : গৃহপালিত পশু যেমন বিড়াল, কুকুর, খরগোশ ও নানান প্রজাতির পাখির বাড়তি যত্ন নেওয়ার মোক্ষম সময় এটাই। নিয়মিত টুকটাক যত্ন নেওয়া হলেও, ওদেরও বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। কোন পশুর ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারে পরীক্ষা-নিরীক্ষার জন্য।

বাগান তৈরি বা বাগানের যত্ন নিন : ঘরের সাথে থাকা ছোট্ট বারান্দাতে ছোট্ট একটা বাগানের শখ সবারই থাকে। ছুটির এই সময়টাতে পছন্দসই গাছের টব দিয়ে নিজ হাতে বানিয়ে নিতে পারেন ঘরোয়া বাগান। যদি আগে থেকেই বাগান থাকে, তবে তার পেছনেই সময় দিন। গাছের মাটি নিংড়ে দেওয়া, বাড়তি ডাল-পালা ছাটাই, সার দেওয়া, আক্রান্ত পাতা ছাটাই করা, পানি দেওয়া সহ নানান কাজে সময় ব্যয় করতে পারেন। এতে একদিক দিয়ে যেমন খুব চমৎকার কিছু সময় কাটবে, অন্যদিকে বাগানটাও তরতাজা হয়ে উঠবে।

বইয়ের মাঝে ডুব : একসময় বই পড়ার খুব ঝোঁক ছিল আপনার। এখন সময়ের অভাবে সেটা পারেন না, সুযোগও হয় না। কিন্তু ছুটিতে তো বেশ কিছুদিন সময় পাবেন। তখন প্রিয় কোনো বই বা নতুনকোনো বইয়ের কালেকশন যোগাড় করে ফেলবেন। খাবেন, ঘুরবেন, ঘুমাবেন, টিভিতে মজার মজার প্রোগ্রাম দেখতে দেখতে বই পড়তে পারেন। ছুটির মধ্যে নিরিবিলি পরিবেশে বই পড়তে ভালো লাগবে। প্রয়োজনে এই কয়দিনের জন্যেই একটা রুটিন করে ফেলতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *