পাথেয় রিপোর্ট ● হাফিজ মাওলানা দেলোয়ার হোসাইনকে অাহ্বায়ক ও মাওলানা আব্দিল কাহির জুলাইকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসা্ইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বাংলাদেশ জমিয়তুল উলামা কানাইঘাট পৌরসভার আহ্বায়ক কমিটির দায়ীত্বশীলদের নাম ঘোষণা করেন মাওলানা রায়গড়ী। সভার শেষান্তে বদরুল হাসান রায়গড়ী বাংলাদেশ জমিয়তুল উলামার তা’লিমের নেসাবের তিনটি বই আহ্বায়ক ও সদস্য সচিবের হাতে তুলে দেন। এ ছাড়াও পৌরসভা আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আছেন হাফেজ মাওলানা আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মাওলানা সিরাজুল ইসলাম ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মুমিন।
মঙ্গলবার বাদ মাগরিব, কানাইঘাট ডাক বাংলা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা কানাইঘাট উপজেলা আয়োজিহত একসভায় উপজেলা ও পৌরসভার দুই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তুল উলামা জাতীয় নির্বাহি কমিটির সদস্য মাওলানা বদরুল হাসান রায়গড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ
মাও.নুরুল ইসলাম শ্রীপুরি, মাও.এখলাসুর রাহমান , মাও.সাদউল্লাহ , মাও.গোলাম কিবরিয়া,
সদস্য বৃন্দ
মাও.জয়নুল আবেদিন, মাও.জুবায়ের আহমদ, মাও.ফয়জুল করিম, মাও.এনামুল হাসান, মাও.এহসান আহমদ, মাও.জুনেদ আহমদ, মাও.আব্দুল্লাহ, মাও.মামুন রশীদ
পৌরসভা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা জসিম উদ্দীন, হাফেজ গিয়াস আহমদ।


