জমিয়তের শতবর্ষের ইতিহাসই ভারতে মুসলমানদের ইতিহাস : মাহমুদ মাদানী

জমিয়তের শতবর্ষের ইতিহাসই ভারতে মুসলমানদের ইতিহাস : মাহমুদ মাদানী

জমিয়তের শতবর্ষের ইতিহাসই ভারতে মুসলমানদের ইতিহাস : মাহমুদ মাদানী

আশিক মুহাম্মদ : জমিয়তে উলামায়ে হিন্দের ১০০ বছরের ইতিহাস মূলত হিন্দুস্থানে ইসলামের ইতিহাস হিসেবে অভিহিত করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের ১০০ বছরের ইতিহাস মূলত হিন্দুস্থানে ইসলামের ইতিহাস।এর মধ্যে কেবল আমাদেরই ত্যাগ ও অর্জন নয় বরং নবীনদের জন্যও রয়েছে আগামীর পথনির্দেশনা, এগিয়ে চলার প্রেরণা। এ জন্য জরুরি হলো “সদ সালা” উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জেলা ও প্রদেশগুলোতে আয়োজন করা।জমিয়তের আকাবিরদের কর্মশীর্ষক বেশি বেশি সেমিনার করে জমিয়তের বার্তাকে ব্যাপক অর্থবহ করা এবং সমাজের সর্বস্তরে তা পৌঁছে দেয়া।

জমিয়তে উলামায়ে হিন্দের শতবার্ষিকি উদযাপনের প্রস্তুতি উপলক্ষে গত ১১ জুলাই জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা উসমান মানসুরপুরীর সভাপতিত্ত্বে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সব প্রদেশের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ মিটিংয়ে তাঁরা জমিয়তে উলামায়ে হিন্দের ১০০ বছর পূর্তি (সদসালা) অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেন।

আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য “সদসালা ” এর আগে জমিয়তের জেলা ভিত্তিক কর্মীগণ নিজ নিজ এলাকায় জমিয়তের আকাবিরদের কর্ম ও অবদান শীর্ষক সেমিনার অধিকহারে করার প্রস্তাব গৃহিত হয়। অপরদিকে যে সমস্ত জায়গায় সেমিনার চালু আছে সেখানে আকাবিরদের উপর ডকুমেন্টারী করার প্রস্তাবও গৃহিত হয়।

আগামী ২৭ ও ২৮ ই জুলাই ২০১৯ ইং তারিখে দিল্লীতে সাবেক জমিয়তে উলামায়ে হিন্দের সদর আহমদ সাঈদ দেহলবী রহ., সাবেক নাযেম মাওলানা হিফযুর রহমান সিওহারয়ী রহ. এর কর্ম ও অবদানের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ২১ ও ২২ সেপ্টেম্বরে মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গী রহ., মুফতী কেফায়াতুল্লাহ রহ., আল্লামা সায়্যিদ ফখরুদ্দীন মুরাদাবাদি রহ. এর কর্ম ও অবদানের উপরও সেমিনার অনুষ্ঠিত হবে।
সদসালার সফলতার জন্য একটি অর্থ তহবিল কমিটিরও প্রস্তাব পেশ করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ সবার মাঝে শান্তি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষে সুশীল সমাজ নিয়ে আগামী ৪ আগস্ট ২০১৯ ইং তারিখে দিল্লীতে একটি সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে তথা ৩ আগস্ট দিল্লীতেই মজলিসে আমেলার মজলিস অনুষ্ঠিত হবে।

এছাড়া দিল্লী, মুম্বাই, আওরঙ্গবাদ, ভূপাল, জয়পুর, লখনৌ, দেরাদুন ও পাটনার মতো বড় বড় শহরে এ ধরনের সম্মেলন করার প্রস্তাবও গৃহিত হয়।

সূত্র : জমিয়তে উলামা হিন্দ দিল্লী অফিস

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *