জামিআ ইকরার প্রথম তলার নির্মাণ কাজের উদ্বোধন

জামিআ ইকরার প্রথম তলার নির্মাণ কাজের উদ্বোধন

জামিআ ইকরার প্রথম তলার নির্মাণ কাজের উদ্বোধন

পাথেয় রিপোর্ট : বহু কাঙ্ক্ষিত জামিআ ইকরা বাংলাদেশ- এর বহুতলা বিশিষ্ট ভবনের প্রথম তলার নির্মাণ উদ্বোধন করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, বিশ্বের আধ্যাত্মিক রাহবার ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে কীভাবে ভবনের কাজ শুরু হবে এ নিয়ে উন্মুক্ত আলোচনাও করেন তিনি।

বুধবার আসরের পর  জামিআ ইকরা চত্বরে জামিআর ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন আল্লামা মাসঊদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, আলহাজ আব্দুল হাই মুজুমদার, নাজিম উদ্দীন মুকাররম, কারী মাওলানা শুয়াইব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মাদারাসার সব ছাত্র শিক্ষক।

প্রসঙ্গত, দেশের বর্ষীয়ান মুহাদ্দিস ও শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.-এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে ২০১০ সালে শুরু হয় জামিআ ইকরা বাংলাদেশ-এর কার্যক্রম। এর আগে ১৯৯৬ সালে ইকরা বাংলাদেশ স্কুলের যাত্রা শুরু হয়। এর সঙ্গে মাদরাসাও কাফিয়া পর্যন্ত চালু ছিল। হিফজখানাও চালু ছিল। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও মুফাস্সির রাধানীর সার্কিট হাউস জামে মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ রইসের দায়িত্ব পালন করছেন।

জামিআ ইকরা বাংলাদেশের মূল মুরুব্বী ও শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শুরুতে শাইখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ. শায়খের দায়িত্বে ছিলেন। তার ইন্তেকালের পরই জামিআর শায়খ হন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

02
নির্মাণ কাজ পরিদর্শন শেষে সবাইকে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দুআ পরিচালনা করছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। ছবি : ইকরা মাল্টিমিডিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *