জুলুম থেকে বাঁচতে মানুষকে আল্লাহর দিকে আসতে হবে : আল্লামা মাসঊদ

জুলুম থেকে বাঁচতে মানুষকে আল্লাহর দিকে আসতে হবে : আল্লামা মাসঊদ

জুলুম থেকে বাঁচতে মানুষকে আল্লাহর দিকে আসতে হবে : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : সব জুলুমের বিরুদ্ধে একমাত্র আল্লাহই সবচেয়ে বড় ভরসা জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, সব নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আল্লাহর রাহে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি। তাই আল্লাহর ইবাদত-বন্দেগী ও হুকুম-আহকাম পালনে মগ্ন হতে হবে আমাদের।

তিনি বলেন, আল্লাহ তাআলাকে শুধু জান্নাতে দেখা যাবে, বিষয়টা এমন নয়। পৃথিবীতে থাকা অবস্থায় ও আল্লাহকে দেখা যায়। তবে সবাই দেখতে পায় না, যাদের অন্তর চক্ষু খুলে গেছে, তাঁরাই কেবল দেখতে পায়।

ঈমানের রৌশনিতে অন্তর চক্ষু খুলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, আমাদের অন্তর চক্ষু বন্ধ। তাই আমরা আল্লাহকে দেখতে পাই না। ঈমানের নূর অন্তরে বৃদ্ধি করতে হবে। দেখবে, ঈমানের নূরে রৌশনিতে অন্তর চক্ষু খুলে যাবে। তুমি আল্লাহকে দেখতে পাবে।

বুধবার (২৪ জুলাই) রাত ১০টায় বাংলাদেশ জমিয়তুল উলামা ফেনী জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমার আখেরি মোনাজাতের আগমুহূর্তে ফেনী সদর কেন্দ্রীয় বড় জামে মসজিদে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

মনে আল্লাহকে স্থায়ীভাবে জায়গা দিতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মুসলমান তো তার মনে একমাত্র আল্লাহ তাআলাকে স্থায়ীভাবে জায়গা দিবে। জায়গা দেওয়ার পর মাঝে মাঝে মনকে প্রশ্ন করবে- মন তুমি কোথায়রে? তুমি কার কথা ভাবছো? তোমার মধ্যে কি আল্লাহ আছে? তুমি কি আল্লাহকে নিয়ে ভাবছো? নাকি আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়ে পড়েছো?

আল্লাহর দিকে রাহে ফিরে আসার আহ্বান জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত-নিপীড়িত। পৃথিবীব্যাপী বাতিল ও শয়তানি শক্তিসমূহ এক হয়ে এই উম্মতকে ধ্বংস করতে উদ্যোত। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, চীন রাশিয়া সর্বত্রই একই চিত্র। উইঘুর মুসলিমদের আজ উহ্ করারও অধিকার নেই। মিয়ানমারের মুসলমানদের আজ দুর্বিষহ জীবন-যাপন করতে হচ্ছে। ভারতে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে।

আল্লাহর নামের জিকির করার অন্তরে প্রশান্তি আসে জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে।

ইজতেমা শেষে বাড়িতে গিয়ে ইসলাহী ইজতেমার আমলগুলোর প্রতি যত্নবান থাকা কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ আগত মুসল্লীদের উদ্দেশে বলেন, ভাই! আমরা এখানে যেসব আমল করেছি, সেসব আমল যেন বাড়িতে গিয়ে ভুলে না যাই। আমাদের এই আমলগুলো যেন অভ্যাহত থাকে। আমরা এই আমলগুলো পরিবারের সবাইকে নিয়ে সবসময় করার চেষ্টা করবো। এই প্রতিজ্ঞা করি এখানে বসে থাকতেই।

ইসলাহী বয়ানের পর ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন।

বয়ান শেষে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি ও ইজতেমা পরিচালক মাওলানাদেলোয়ার হোসাইন সাইফী আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *