জেরুজালেমে আমেরিকার এম্বাসি স্থাপন বিশ্ব রায়ের স্পষ্ট অবমাননা : মাহমুদ মাদানি

জেরুজালেমে আমেরিকার এম্বাসি স্থাপন বিশ্ব রায়ের স্পষ্ট অবমাননা : মাহমুদ মাদানি

ওয়ার্ল্ড ডেস্ক : জেরুজালেমে আমেরিকার অবৈধ এম্বাসি স্থাপনকে সাধারণ বিশ্ব নিয়মের বিরুদ্ধে বলে বিবৃতি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী। দলটি আমেরিকান প্রেসিডেন্টের এমন আচরণকে ‘খেয়ালখুশী’ বলেও উল্লেখ করেন।

এর প্রেক্ষিতেই জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানি তার এক বক্তব্যে বলেন, আমেরিকা পুরো বিশ্বের জাতিগত সংহতি এবং বিভিন্ন দেশের ঐকমত্য ফায়সালা ও সাধারণ নিয়মের বিরুদ্ধে যেয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না। বরং তারা বিপদের মধ্যেই থাকবে। রাজনৈতিক অস্থিরতা এবং বিভক্তি তাদের পিছু ছাড়বে না।

মাওলানা মাদানি বলেন, ১৯৬৭ তে ইসরায়েল অবৈধ পন্থায় জেরুজালেমে দখল নেয়ার পর এখন আমেরিকার এই অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করা ব্যতীত তাদের সমর্থন করায় এটাই পরিষ্কার হয় যে, মধ্যপ্রাচ্য আমেরিকার অবস্থান শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নয়।

সূত্র : সাহাফাত, দিল্লী

 

তথ্য সংগ্রহ ও অনুবাদ : কাউসার মাহমুদ                                               সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *