পাথেয় রিপোর্ট : খলীফায়ে মাদানি শায়খ আব্দুল হক গাজীনগরী রহ.’র বড় সাহেবজাদা। ফিদায়ে মিল্লাত শায়খ আসআদ মাদানী রহ.র খলীফা মাওলানা আব্দুল করীম গাজীনগরী ১৫ মে মঙ্গলবার ভোর পাঁচটায় মঙ্গলবার ভোর ৫টা ৩০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
প্রবীণ এ আলেমের ইন্তেকালে নিজ এলাকা সুনামগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তার এ ইন্তেকালে শোক প্রকাশ করে বলেছেন, মাওলানা আবদুল করীম একজন দেওবন্দী চেতনার আলেম ছিলেন। তার এই ইন্তেকালে দেশ একজন বিদগ্ধ আলেমকে হারালো।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সুনামগঞ্জের দারুল উলুম দুর্গাপুর মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
গ্রন্থনা : কাউসার মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির


