জ্বালানির দাম কেন বাড়ল, পরিষ্কার ব্যাখ্যার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানির দাম কেন বাড়ল, পরিষ্কার ব্যাখ্যার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কী কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন ছিল সেটা সাধারণ মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়ার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় তিনি এ নির্দেশ দেন। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আজকের বৈঠকে ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় শিল্পনীতি-২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ওষুধ আইন-২০২২-এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। কেউ যদি করে তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। এছাড়াও সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *