টানা ১১ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

টানা ১১ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের ছুটি ও ভারতের কাস্টমসের সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটিতে বন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে ছুটি শেষে রোববার (১৫ জুন) কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতের হিলি কাস্টমসের সার্ভার সমস্যার কারণে কোনো ট্রাক প্রবেশ করতে পারেনি।

তিনি আরও জানান, সোমবার (১৬ জুন) দুপুর ১২টার পর ভারতের কাস্টমস সার্ভার সচল হওয়ায় ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে। ফলে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হয় এবং বন্দরে ফিরেছে আগের মতো কর্মচাঞ্চল্য।

Related Articles