টালমাটাল অর্থনীতির মাঝেই পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

টালমাটাল অর্থনীতির মাঝেই পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতি যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির সরকার, তখনই তার পদত্যাগের ঘোষণা এলো। এ নিয়ে গত তিন বছরে পাকিস্তানের পাঁচজন অর্থমন্ত্রী পদত্যাগ করলেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) এক টুইটে তিনি বলেন, “আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো।”

মিফতাহ ইসমাইল ও শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তারা দু’জন পাকিস্তানে ফেরার কথা রয়েছে।

পাকিস্তান সরকার বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সংকটে রয়েছে। তার মধ্যে ভয়াবহ বন্যায় আনুমানিক ৩ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় গত শনিবার বিশ্ব ব্যাংক জানিয়েছে, ইসলামাবাদকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা দেবে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *