টেক্সাসে গির্জায় হামলা, নিহত ৩

টেক্সাসে গির্জায় হামলা, নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় ঢুকে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। প্রার্থনা চলাকালীন এ হামলা চালানো হয়েছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। পাল্টা গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে।

টেক্সাসের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে টেক্সাসের ওই গির্জার বিশেষ প্রার্থনার লাইভ স্ট্রিমিং চলছিল। সে সময় এক বন্দুকধারী হামলা চালায়।

জানা গেছে, হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ উঠে দাঁড়ান। এরপ তিনি একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ বলছে, স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে গির্জায় প্রার্থনার সময় ওই হামলার ঘটনা ঘটে। কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এর আগে শনিবার সন্ধেবেলা নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে হানুকা ফেস্টিভ্যালে মজেছিলেন সেখানকার ইহুদী সম্প্রদায়ের মানুষজন। আচমকাই এক ব্যক্তি সেখানে ছুরি নিয়ে ঢুকে হামলা চালায়। ৫ জন ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি। হামলাকারী ঘটনাস্থল থেকে চম্পট দিলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে।

জানা গেছে, গ্রাফটন থমাস নামের ৩৭ বছর বয়সী এক যুবক হামলা চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ধারণা, শুধু ইহুদী বিদ্বেষই নয়, থমাসের মধ্যে জাতি ও বর্ণবিদ্বেষও রয়েছে প্রবলভাবে। আপাতত সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *