ডাক টিকিট ছেড়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো ওমান

ডাক টিকিট ছেড়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো ওমান

ডাক টিকিট ছেড়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো ওমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: এবার আরবের আরেক রাষ্ট্র ওমান ডাক টিকিটে ফিলিস্তিনির রাজধানী জেরুসালেম উল্লেখ করে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এটা এখন বিশ্বের আলোচিত খবর। মুসলিম উম্মাহর সর্বোচ্চ তৃতীয় পবিত্র ও মর্যাদার শহর জেরুসালেম। এ শহরেই রয়েছে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস। এ পবিত্র শহরের সম্মান ও মর্যাদায় ‘ফিলিস্তিনির রাজধানী জেরুসালেম’ স্লোগানসহ একটি নতুন ডাকটিকিট চালু করেছেন ওমানের সুলতান।

আরবি গণমাধ্যম আহরামের তথ্য মতে, ‘ফিলিস্তিনের পক্ষে আরব বিশ্বের সমর্থন নিশ্চিত করার লক্ষ্যে স্থায়ী আরব কমিটি ফর পোস্টের সম্মিলিত সহযোগিতায় ওমান-পোস্ট থেকে এই সাহসী পদক্ষেপ নেয়া হয়েছে।
ওমান-পোস্টের প্রধান নির্বাহী আব্দুল মালিক আল বালুশির ভাষ্য, ‘ফিলিস্তিনের পক্ষে সমর্থনকারী দেশগুলোর মধ্যে সবার আগে রয়েছে ওমান। ‘জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী’- এ বার্তাটি সমগ্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতেই আমরা নতুন ডাক টিকেট চালুর এই উদ্যোগ গ্রহণ করেছি।

ওমানের নতুন এ ডাকটিকিটে মসজিদে কুব্বাতুস সাখরার চিত্তাকর্ষক স্থাপত্যের নকশার সাথে গম্বুজটির সৌন্দর্য এবং জৌলুশকে চিত্রায়িত করা হয়েছে।

ওমান পোস্টের নির্বাহি আরও জানান, ‘আমরা আশা করি যে, যারা জেরুসালেম শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি আগ্রহী তারা সকলেই এই ডাকটিকিট গ্রহণ করবে এবং এটি পুরো বিশ্বে শান্তির বার্তা পৌছে দিবে। এর মাধ্যমে আমরা মজুলম ফিলিস্তিনিদের স্বাধীনতা ও উন্নত ভবিষ্যত কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *