ডাবলিনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডাবলিনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের আজ (সোমবার) সেই লক্ষ্যপূরণের ম্যাচ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখাবে মাশরাফি বিন মর্তুজার দল।

৩ ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

আর ৩ ম্যাচে একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। আজ বাংলাদেশ হারলে আইরিশদের একটা সুযোগ থাকবে, শেষ ম্যাচে এই দুই দলই লড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *