ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৭০

ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৭০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৫৮০পিস ইয়াবা, ২০৪ গ্রাম ৯৬৬ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *