নিজস্ব প্রতিবেদক : শনিবার বাদ আসর আখেরী আম বয়ান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বৃহস্পতিবার বাদ আসর ফিদায়ে মিল্লাতের এই খলিফার উদ্বোধনী আলোচনার মাধ্যমে শুরু হয় ইসলাহী ইজতেমা। এতে এ পর্
ন্ত আলোচনা পেশ করেছেন ভারতের মুফতি সালমান মনসুরপুরী, দারুল উলূম দেওবন্দের হাদিসের উস্তাদ মাওলানা আবদুল্লাহ মারুফী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আবদুর রহীম তালুকদার, মাওলানা আরীফ উদ্দীন মারুফ প্রমুখ।


