ঢাকা থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই। একাদশ সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করার পর সোমবার থেকে তাঁদের মনোনয়নের চিঠি দিচ্ছে দলটি।

২৬ নভেম্বর সোমবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি বিতরণ শুরু হয়। যদিও রবিবার রাতেই বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা তাদের মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন।

এখন পর্যন্ত ঢাকা থেকে যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন:

ঢাকা-২ আমান উল্লাহ আমান
ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪ সালাউদ্দিন আহমেদ
ঢাকা-৫ নবীউল্লাহ নবী
ঢাকা-৬ আবুল বাশার
ঢাকা-৮ মির্জা আব্বাস
ঢাকা-৯ হাবিব উন নবী সোহেল
ঢাকা-১৩ আব্দুস সালাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *