ঢাকার সম্রাট কারাগার থেকে হাসপাতালে

ঢাকার সম্রাট কারাগার থেকে হাসপাতালে

ঢাকার সম্রাট কারাগার থেকে হাসপাতালে

পাথেয় রিপোর্ট : কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। তিনি হৃদরোগে আক্রান্ত। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালটিতে আনা হয়।

এর আগে সকালে সম্রাটকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পরীক্ষা নিরীক্ষার পর তাকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদ জানান, কারাগারে অসুস্থবোধ করায় সকালে সম্রাটকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান কারারক্ষীরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা হৃদরোগ বিভাগে রেফার করেছেন। এরপর সম্রাটকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা নীরিক্ষা চলছে।

প্রসঙ্গত, রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। পরে তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *