ঢাকায় এলেন বান কি মুন

ঢাকায় এলেন বান কি মুন

ঢাকায় এলেন বান কি মুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় এসেছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দিতে এক দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।

শনিবার বেলা ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন হবে।

এর আগে এ বছরের ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা কেমন আছে, তা দেখতে বান কি মুন কক্সবাজার গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *