তালেবানের সঙ্গে শান্তি আলোচনা কঠিন হবে : আমরুল্লাহ সালেহ

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা কঠিন হবে : আমরুল্লাহ সালেহ

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা কঠিন হবে : আমরুল্লাহ সালেহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ জানিয়েছেন আগামী দু-এক দিনের মধ্যেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে।

তবে তালেবানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো অত্যন্ত কঠিন হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে তা আরব শান্তি প্রক্রিয়ার চেয়েও বেশি জটিল পর্যায়ে রয়েছে।

আমরুল্লাহ সালেহ বলেন, প্রচুর রক্তপাত হয়েছে এবং প্রচণ্ড বিভাজন তৈরি হয়েছে। এসব বিভাজন অতিক্রম করা সহজ হবে না।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ৯ সেপ্টেম্বর আফগান সরকারের প্রতিনিধিদল কাতারের উদ্দেশে রওনা হতে পারে। এর আগে আলোচনার পূর্বশর্ত হিসেবে চার শ তালেবান বন্দিকে মুক্তি দেয় আফগান সরকার।

সূত্র : আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *