তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন।

 

মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহমেদ বিশ্বাস। তিনি জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

এর আগে, ভোর ৫টায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *