দশ কেজি সোনায় মোড়ানো সুন্দরী কেবিন ক্রু!

দশ কেজি সোনায় মোড়ানো সুন্দরী কেবিন ক্রু!

দশ কেজি সোনায় মোড়ানো সুন্দরী কেবিন ক্রু!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেড়ায় যখন ক্ষেত খায় তখন তো হিসাব কোনোভাবেই আর শেষ হয় না। এবার বিমানবন্দরের গ্রিন চ্যানেল পেরিয়ে গাড়িতে ওঠার মুহূর্তে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের বাধার মুখে পড়েন ইউএস বাংলার কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমি।

যেহেতু আগে থেকেই খবর ছিল, তাই দেহ তল্লাশী করে তার শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ৮২টি সোনার বার বের করে আনা হয়।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে এসব সোনা জব্দ করা হয়।

সবমিলিয়ে দশ কেজি ওজনের এসব সোনার আনুমানিক বাজারদর প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে সকাল দশটায় ৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এরপর রোকেয়া শেখ মৌসুমি গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।

পরে তাকে বিমানবন্দরের মূল ভবনে নিয়ে তল্লাশী করে শরীরের বিভিন্ন অংশে প্যাঁচানো ৮২টি সোনার বার উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *