দুপুরে তিন ঘণ্টা রোদে কাজ না করার নির্দেশ সৌদি মন্ত্রণালয়ের

দুপুরে তিন ঘণ্টা রোদে কাজ না করার নির্দেশ সৌদি মন্ত্রণালয়ের

দুপুরে তিন ঘণ্টা রোদে কাজ না করার নির্দেশ সৌদি মন্ত্রণালয়ের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোদে শ্রমিকদের কষ্টের কথাও ভাবনায় এনেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি সরকার শ্রমিকদের দুপুরে তিন ঘণ্টা কাজ না করার নির্দেশনা জারি করেছে। তা বিশ্বব্যাপী প্রশংসাও কুড়িয়েছে। সৌদি আরবে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ১২টা থেকে তিন ঘণ্টা রোদে কাজ না-করার নির্দেশ শ্রমিকদের। ১৫ জুন ২০১৯ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত তিন মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কর্মীদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ-রূপ আদেশ জারি করেছে।

শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এনে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত প্রতিরক্ষায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আদেশ বাস্তবায়নে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর কাস্টমার কেয়ার নম্বর ১৯৯১১ এ রিপোর্ট করতে বলা হয়েছে।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *