দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে : রেজাউল করীম জালালী

দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে : রেজাউল করীম জালালী

পাথেয় রিপোর্ট : দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির আখড়া গেঁড়ে বসে আছে একশ্রেণির দুর্নীতিবাজ। পর্দা, বালিশ, টিনসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ে অকল্পনীয় দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে। যা ইতোপূর্বে এদেশের জনগণ ভাবতেও পারেনি।

তিনি বলেন, যেভাবে ভাগ বাটোয়ারা করে খাওয়া আরম্ভ করেছে, দেশ বেশিদিন টিকবে না। দেশের অর্থনৈতিক ভিত দুর্নীতিবাজদের পকেটে চলে যাবে। এ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকারকেই টিকে থাকতে হলে অবশ্যই দুর্নীবাজদের লাগাম টেনে ধরতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর ২০১৯) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালী বলেন, বেশ কয়েকদিন ধরে ভুয়া চিকিৎসক ধরা পড়ার সংবাদ চোখে পড়ছে। রোগী তার সর্বস্ব বিলীন করে ভুয়া চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করবে তা কখনোই মেনে নেয়া যায় না। সরকার এদেশের জনগণের যথাযথ চিকিৎসা মানের নিরাপত্তা প্রদান করতে না পারলে গদিতে থাকার বৈধতা রাখেনা। গ্রামে-গঞ্জে বিভিন্ন হাসপাতালে ভুয়া চিকিৎসকের সয়লাভ। চিকিৎসার নামে অসুস্থ অসহায় মানুষদের সাথে প্রতারণা করে টাকার পাহাড় গড়ে তুলছে একশ্রেণির অসাধু লোক। শীঘ্রই এব্যাপারে উদ্যোগ গ্রহণ করে কার্যকরী পদক্ষেপ রাখতে হবে।

যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা জিএম মেহেরুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *