দেশকে ভালোবাসাও সুন্নত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

দেশকে ভালোবাসাও সুন্নত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

দেশকে ভালোবাসাও সুন্নত : সিদ্দিকুল্লাহ চৌধুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দেশকে ভালোবাসা নবীজীর সুন্নত মন্তব্য করে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, নবীজী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেশকে ভালোবাসতেন, দেশের মানুষের জন্য কাজ করতেন, দেশের মানুষের জন্য দুআ করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে দেশপ্রেম, দেশকে ভালোবাসার শিক্ষা নিতে হবে। রাসূল দেশকে ভালোবাসতেন বলেই দেশকে ভালোবাসা সুন্নত।

রোববার (৩১ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের উর্দু একাডেমিতে সাপ্তাহিক নতুন গতি পত্রিকা আয়োজিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস উপলক্ষে আলোচনাচক্রে জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি এসব কথা বলেন।

সমাজে নারীরা তাদের যথাযথ মূল্যায়ন ও অধিকার পাচ্ছে না মন্তব্য করে পশ্চিমবঙ্গের মন্ত্রী বলেন, নারী সমাজ আজ আক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিনও কোন মহিলার উপর হাত তোলেননি। স্বামী-স্ত্রী ভালোবাসা অটুট রাখার বিষয়ে তিনি পেয়ারে নবীজীর আদর্শ, নবীজীর স্ত্রীদের সঙ্গে আচরণ কেমন ছিল, এসব তুলে ধরেন। তিনি বলেন, স্ত্রী কাজে স্বামীর সাহায্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের বাড়ির কাজ ও করতেন, বাইরের কাজ ও করতেন। তিনি পুরুষদেরকে নারীদের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শই অনুসরণীয়, অনুকরণীয়। পৃথিবীতে বাঁচতে হলে, শান্তিতে বসবাস করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া কোন পথ নেই।

জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি বলেন, সুন্দর সুষ্ঠু সমাজ গড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ মেনে চলা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য সচেতনতার বিষয়েও নবীজীর উল্লেখযোগ্য দৃষ্টান্ত রেয়েছে। তাই প্রিয় নবীজীর পথ বাদ দিয়ে বিশ্বের কেউ শান্তিতে থাকতে পারেনি, পারবেও না।

আলোচনাচক্রে আরও উপস্থিত ছিলেন আলিয়া বিশ্বদবিদ্যালয়ের অধ্যাপক ডা. সাইফুল্লাহ, কলকাতা বিশ্ববিদ্যালয়র অধ্যাপক ড. অমিত, নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, এটিএম রফিকুল হাসান, বিজ্ঞানী ড. মুনকির হোসেন, শিক্ষাবিদ ড. শেখ আব্দুল মুজিদ, মাওলানা আব্দুল কাসেম, শেখ সিরাজুল হক, বাংলাদেশ নজরুল একাডেমিকর সহসভাপতি আব্দুল হান্নান, সমাজসেবী সাব্বির আহমেদ, শাহিদ আকবর, সেলিম দুরানি প্রমুখ।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : জমিয়তে উলামা হিন্দ, ডেইলি কলম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *