দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছ জানালেন ওবায়দুল কাদের

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছ জানালেন ওবায়দুল কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (০১ জানুয়ারি) সংসদ ভবনস্থ তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই শুভেচ্ছা জানান।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ। করোনা মহামারিতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ।

নতুন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন বছরে নানান খাত করোনাজনিত সংকট কাটিয়ে এক উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *