দেশে ফিরেছেন আল্লামা মাসঊদ

দেশে ফিরেছেন আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক ● বয়স বাড়লে অসুস্থতা ভর করে। বার বার ডাক্তারের শরণাপন্ন হতে হয়। গত কুরবানির আগেও সময়ের দিকপাল বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ অসুস্থতা অনুভব করেছিলেন। প্রয়োজন দেখা দিয়েছিল দ্রুত চিকিৎসা নেয়ার। তখন হজের মওসুম শুরু হয়ে গিয়েছিল। দিল্লী বা দেশের বাইরে অন্য কোথাও গিয়ে চিকিৎসা করতে সম্মত হলেন না বাতিলবিরোধী এই আলেম। তিনি ঘরোয়া একসভায় বলছিলেন, সবকিছুই তো মহান আল্লাহ করেন। আল্লাহ চাহেতো হজেই চলে যাবো। তিনি যদি কবূল করেন সেখানেই ‘মওত’ হয়ে গেলেও খুশি হবো।’

তার চেহারায় একধরনের পুলক দেখতে পেয়েছিলাম। সর্বশেষ পবিত্র হজব্রত পালন করে দেশে ফিরে এলেন। নিউজ হলো, সুস্থ অবস্থাতেই তিনি হজব্রত পালন করে দেশে এলেন। তখন অনেকে প্রশ্ন তুলেছিল- এ শিরোনাম নিয়ে।

সর্বশেষ আল্লাহর অশেষ কৃপায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম দিল্লী গেলেন। চিকিৎসা নিলেন। সফলঅস্ত্রপচার শেষে ডাক্তারের পরার্শেই তিনি আবার নিজের মাতৃভূমিতে ফিরে এলেন। সবই আল্লাহর ইচ্ছা।

বিমানবন্দরে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন। খুব অল্পই সময় দিয়েছেন। চলে গেছেন বাসায়।

বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, আল হামদুলিল্লাহ! জমিয়ত চেয়ারম্যান দেশে ফিরে এসেছেন। কয়েকদিন বিশ্রামের প্রয়োজন আছে। ধীরে ধীরে খুব শিগগিরই তিনি পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল চারটায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ অবতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *