দেশে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

দেশে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এক দিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৭৭৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২২১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪১৪ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৬৬৮, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৪৯, রংপুরে ২৭, খুলনায় ৫৭, বরিশালে ৬, সিলেটে ২৬ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ২১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ১০, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশালে ০, সিলেটে ৩, রংপুরে ০ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ১১ থেকে ২২ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *