দেশে ৫ কোটি ৮৮ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

দেশে ৫ কোটি ৮৮ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে আর ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ।

এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। মঙ্গলবার একদিনে দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ২২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ১২৯ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২১ হাজার ৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৭৮ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪০৭ জন। এছাড়া মডার্নার টিকা আজও কাউকে দেওয়া হয়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে সারা দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *