নদীতে ডুবে নিহত মাদরাসা শিক্ষার্থী

নদীতে ডুবে নিহত মাদরাসা শিক্ষার্থী

পাথেয় রিপোর্ট : সাভারে নদীর পানিতে ডুবে রিফাত শেখ (৯) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাইা) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিফাত শেখ ওই এলাকার দাদন শেখের (৪৭) ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে নদীতে গোসল করতে যায়। ওই ছাত্রের বাসা মাদরাসার কাছে হওয়ায় তাকে গোসল ও খাওয়া-দাওয়া করার জন্য বাসায় পাঠিয়ে দেন মাদরাসার এক শিক্ষক। কিন্তু সে আর মাদরাসায় ফিরে আসেনি।

এদিকে সন্ধ্যা নাগাদ ওই শিক্ষার্থী বাসায় ফিরে না আসায় পরিবারের সবাই খোঁজ নিতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি পরে আজ (বুধবার) বেলা ১১টায় ওই ছাত্রের মরদেহ পানিতে দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন শাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল কিংবা ওজু করতে নদীর তীরে যায় মাদরাসা পড়ুয়া রিফাত। পরে কোনো কারণে নদীতে পড়ে যায় সে। সাঁতার না জানায় পাড়ে উঠতে না পেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *