নবম প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

নবম প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে যাচ্ছে তালেবান। এ নিয়ে মাত্র ৬ দিনের ব্যবধানে আফগানিস্তানের ৯টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিল তারা।

মঙ্গলবার (১০ আগস্ট) তালেবান তিনটি প্রাদেশিক রাজধানী দখল করে। এগুলো হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশের ফারাহ নগরী, উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুমরি নগর ও প্রত্যন্ত বাদাশশান প্রদেশের ফৈজাবাদ। স্থানীয় সূত্রগুলো আল জাজিরার কাছে তিন নগরীর পতনের বিষয়টি নিশ্চিত করেছে।

তালেবান প্রদেশটির কেন্দ্রীয় কারাগারও দখল করেছে বলে পার্লামেন্ট সদস্য আবদুল নাসরি ফারাহি জানান।
তালেবানের হাতে চলে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজধানী হচ্ছে ফারাহ।

তালেবান বাহিনী মঙ্গলবার (১০ আগস্ট) পুল-ই-খুমরি দখল করে। নগরীটি কাবুল থেকে মাত্র ১২৫ মাইল দূরে অবস্থিত।

এই বিজয় বেশ তাৎপর্যপূর্ণ। আল জাজিরার রব ম্যাকব্রাইড রাজধানী কাবুল থেকে বলেন, এর ফলে খোদ কাবুল এখন নিরাপত্তাগত ঝুঁকিতে পড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *